ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা কারিমি। তিনি মূলত পরিচিতি পান হিন্দি সিনেমায় অভিনয় করে। ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘থর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি প্রশংসিত হন বলিউডে। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে উত্তেজনা বিরাজ করছে শোবিজ অঙ্গনে।
‘অপারেশন সিঁদুর’ নিয়ে করা ইনস্টাগ্রাম স্টোরির পর বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের রোষানলে পড়েছেন এ মডেল ও অভিনেত্রী।
তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই খোলামেলা, সচেতন ও সোচ্চার থেকেছি। কিন্তু আমি যদি কোনো বিষয়ে কথা না বলি বা কিছু পোস্ট না করি—সেটাও আমার অধিকার। আপনি আমাকে বলতে পারেন না কখন কথা বলতে হবে, কী বলতে হবে বা আমি কীভাবে অনুভব করব। বিষয়গুলো এমনভাবে চলে না।’
শেষে তিনি বলেন, ‘এখন চলুন বাস্তবতা নিয়ে কথা বলি। আমি ভারতকে গর্বিত। আমি গর্বিত, এই দেশ যতদূর এগিয়েছে তা দেখে। ভারতের সরকার তার সীমান্ত রক্ষা, অর্থনীতির উন্নয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থানের জন্য যে কাজ করেছে, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই দেশ আমাকে পরিচয়, উদ্দেশ্য ও গর্ব দিয়েছে। অথচ কিছু মানুষ এই ঐক্যের চেতনার বদলে কেবল ঘৃণা ছড়াতে ও হেনস্তা করতেই ব্যস্ত।’
নিজের পোস্টে মান্দানা কারিমি স্পষ্টভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যেখানে শান্তি, সম্মান ও নিজস্ব মত প্রকাশের অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।






