যশোরের কেশবপুরে মামার সৎকারের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।
ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী বলেন, গতকাল বুধবার রাতে দুর্ঘটনাস্থল থেকে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।






