স্বাস্থ্য

অতিরিক্ত চুল পড়ার পরও শাওয়ারে গোসল করছেন? আরো যে সমস্যা হতে পারে

আমাদের মধ্যে অনেকেরই চুল পড়া স্বাভাবিকের তুলনায় একটু বেশি। কারো চুলে চিরুনি দিলেই চুল উঠতে শুরু করে। এ ছাড়া শ্যাম্পু করার সময় অনেকের মুঠি মুঠি চুল ওঠে। চুলের গঠন দুর্বল প্রকৃতির হলে এবং শরীরে ভিটামিন, প্রোটিন, মিনারেলস-পুষ্টি উপকরণের অভাব দেখা দিলে এভাবে প্রচুর পরিমাণে চুল পড়তে দেখা যায়।

এ ছাড়া হরমোনজনিত সমস্যা, কোনো রোগের প্রভাব, এমনকি একটানা অনেকদিন কোনো ওষুধ খেলেও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। অযত্ন, সঠিকভাবে পরিচর্যা না করা, এসব কারণ তো রয়েছেই।

যাদের চুলে সমস্যা বেশি তারা যদি নিয়মিত শাওয়ারে গোসল করেন, তাহলে তাদের চুল পড়া তো কমবেই না, বরং দেখা দিতে পারে আরো নানা সমস্যা। চলুন, বিস্তারিত জেনে নিই।

যাদের চুলের সমস্যা রয়েছে তাদের শাওয়ারে গোসল করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত। তাদের উচিত বালতিতে পানি নিয়ে, তারপর মগে করে পানি আস্তে আস্তে মাথায় ঢালা। কারণ শাওয়ার চালিয়ে গোসলের সময় পানি অনেকটা ওপর থেকে বেশ গতিতে স্ক্যাল্পে এসে পড়ে। এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে।

আর একবার চুলের গোড়া দুর্বল হয়ে গেলে, চুল পড়ার সমস্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। তাই সাবধানে থাকুন। 

শাওয়ারে গোসল করার সময়, বিশেষ করে শ্যাম্পু করলে, চুল প্রায়সময় ভালোভাবে ধোওয়া হয় না। চুলে শ্যাম্পু লেগে থাকা খুব ক্ষতিকর। চুলে সমস্যা থাকলে কেমিক্যাল ছাড়া হার্বাল শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন।

নিউজ ডেস্ক:

Leave a Reply