হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের চার দিন পর হাওর থেক জাহেরা খাতুন নামে (২৭) এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শ্রীমঙ্গল মৌজা হাওরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওই তরুণী জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে রসুলপুর গ্রামের ওয়াহেদ মিয়ার মেয়ে।
চারদিন আগে নিখোঁজ হন। গতকাল মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল মৌজা হাওরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি।
তিনি বলেন, ধারণা করছি ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।






