মুরগির ঝোল খেতে খেতে বিরক্ত? চিন্তা নেই, খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিকেনের নতুন একটা পদ। যার নাম ইতালিয়ান চিকেন। কিভাবে রান্না করবেন, জেনে নিন—
উপকরণ
- মুরগির ছোট টুকরা-১ কেজি
- রসুন বাটা ৭-৮ কোয়া
- আদা বাটা ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ বাটা ৫টি
- পেঁয়াজ কুচি ১টি
- সয়া সস ১ টেবিল চামচ
- টমেটো পিউরি ২ টেবিল চামচ
- পানি অথবা মুরগির স্টক ১ কাপ
- কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
- তেল ১ কাপ এবং
- লবণ স্বাদমতো।
প্রণালী
মুরগির টুকরোগুলো ধুয়ে তাতে লবণ, ২ চা চামচ তেল, ২ চা চামচ কর্নফ্লাওয়ার এবং অর্ধেকটা পেষা মসলা মাখিয়ে আধঘণ্টা রেখে দিন।
নাড়াচাড়া করে আরো ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন।






