সারাদেশ

সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। গত রবিবার ( ৪ মে) কিশোরী বাদি হয়ে প্রেমিক মজাহিদ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মজাহিদ আলী উপজেলার দশপাইকা  গ্রামের  বাসিন্দা।

সূত্রে জানা গেছে, একমাস পূর্বে ১৭ বছর বয়সি কিশোরীর উপজেলার মীরগাও গ্রামে নানা বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে এক কন্যা সন্তানের জনক মজাহিদ আলীর সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমিক তার নাম মজাহিদ হলেও ওই কিশোরীর কাছে তার নাম জুবায়ের আহমদ বলে পরিচয় দেয়।

প্রেমের সম্পর্কের এক মাসের মাথায় গত শনিবার বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর থেকে সিএনজি গাড়িতে করে তারা দুইজন ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় ওই কিশোরীকে প্রেমিক মজাহিদ আলীর বাড়িতে নিয়ে যায়। রাতে একাধিক বার তাকে ধর্ষণ করে। পরদিন রবিবার (৪ মে) সকালে ধর্ষণকারী মজাহিদ ওই কিশোরীকে তার বাড়ি সামনে রেখে চলে আসে।

পরে ওই কিশোরীকে তার পরিবার চাপ সৃষ্টি করলে সে ঘটনা খুলে বলে। 

মামলার এজাহারে ধর্ষণকারীর নাম লেখা জুবায়ের। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে প্রতারক প্রেমিকের আসল নাম মজাহিদ আলী।

এদিকে, অভিযুক্ত মজাহিদ আলীর প্রথম বিবাহের পর এক কন্যা সন্তান এবং তার ঘরে দ্বিতীয় স্ত্রী রয়েছে বলে জানা গেছে।

ধর্ষণ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply