সারাদেশ

কোরবানির ঈদ সামনে রেখে চোরাইপথে আসছে গরু

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে গত বুধবার সন্ধ্যায় ৯০ ভারতীয় গরু জব্দ করা হয়েছে। একসঙ্গে এতো গরু ধরায় টনক নড়ে আইনপ্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় প্রশাসনের।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটেলিয়নের অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, কোরবানির ঈদকে সামনে রেখে চোরাই পথে গরু আসছে। এসব গরু আটকাতে বিজিবি সদস্যরা মার খাচ্ছে, হামলা হচ্ছে। গেল তিন মাসে চোরাই পথে আসা সাড়ে চারশ গরু জব্দ হয়েছে।

 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, ভারতীয় চোরাই গরুর চালান নদীপথে আসছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ট্রাস্কফোর্স বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায়। এসময় একটি ট্রলার জব্দ করা হয়। গরুগুলো জব্দের পর প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে যাচাই করা হয়।

প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ গরু মেঘালয়ের। এসব গরু আপাতত স্থানীয়দের জিম্মায় দেওয়া হবে। এগুলোর বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। নিয়মিত মামলা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply