সারাদেশ

আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোহাম্মদ মোস্তফা

জেষ্ঠ প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে অভিযান অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল রাত ২২,০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালায় আখাউড়া থানা পুলিশ এই অভিযানে এবং এই অভিযানে

১৬৫০(এক হাজার ছয়শত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান, কসবা সার্কেল দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহীনূর ইসলাম এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এস.আই(নিরস্ত্র) আশিস সূত্রধর, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-৩০/০৪/২০২৫ তারিখ, ২২.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ, নিলাখাদ মোগড়া হাইস্কুলের পুকুরের দক্ষিণে মোগড়া টু কর্নেলবাজার গামী পাকা রাস্তার ষ্টীল ব্রীজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে ১৬৫০(এক হাজার ছয়শত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ নারায়ন দেবনাথ(৩৮), পিতা-হরিপদ দেবনাথ, মাতা-মৃত সুধা রানী দেবনাথ, সাং-ঠাকুরবাড়ী(সারদা মাঠের পাশে), ইউপি-দূর্গাপুর, থানা-কতোয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমানে সাং-রাধানগর দাসপাড়া(খোরশেদ ডাক্তারের বাড়ীর পাশে), আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply