এই পরিস্থিততে এক্স হ্যান্ডেলে (টুইটার) বিতর্কিত পোস্ট করে বিতর্কে লোকসংগীত শিল্পী নেহা সিং রাঠোর। তার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ দায়ের হয়েছে।
কাশ্মীরে জঙ্গি হামলার জের ধরে উত্তপ্ত ভারত। পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কে নতুন করে কালো মেঘ ভর করেছে এ হামলার ঘটনায়। মর্মান্তিক এ হামলায় নিহত হয়েছে ২৬ জন নাগরিক। যার ফলে প্রতিবাদে উত্তাল গোটা দেশ।
প্রতাপ সিং বলেন, ‘ভারত-পাকিস্তানের সম্পর্কের টালমাটাল পরিস্থিতিতে কবি-গায়িকা নেহা সিং রাঠোর তার এক্স হ্যান্ডেলে একাধিক আপত্তিকর পোস্ট করেছেন, যা জাতীয় অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং ধর্মের ভিত্তিতে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে নামার উস্কানি দিতে পারে।
তিনি সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্যে উঠেপড়ে লেগেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০ জন। ২৫ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নেহা। সেই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আওয়াজ তুলে নেহা মন্তব্য করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন এমন ব্যক্তি তার নিজের দেশে সন্ত্রাসী হামলা এড়াতে পারেন না।
তবে বিতর্ক আরও বাড়ে যখন নেহার পোস্ট করা ভিডিওটি পাকিস্তানের কয়েকজন সাংবাদিক এক্স হ্যান্ডেলে পুনরায় পোস্ট করেন। এরপর লখনউয়ের হজরতগঞ্জে মামলা দায়ের করা হয় নেহার বিরুদ্ধে। বলতে গেলে, বেশ বড়সড় আইনি বিপাকেই পড়তে যাচ্ছেন এ গায়িকা।






