সারাদেশ

কুমিল্লায় আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি করার দায়ে ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিম কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ আগস্ট নগরীর পুলিশ লাইন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালান ফাহিম।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে তার ফুফুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫টি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

সোমবার বিকেলে আদালতের মাধ্যমে ফাহিমকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply