বিনোদন

তোমাকে ছাড়াই যদি তারা হাসে, তাহলে তাদের ছাড়াই উজ্জ্বলতা ছড়াও

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব পারসা ইভানা। কাজের খবরের পাশাপাশি প্রায়ই নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এ মডেল ও অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা দেখে বোঝা যাচ্ছে অভিনেত্রী বর্তমানে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে অবস্থান করছেন।

লাল কালো টপ পরিহিত কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, তোমাকে ছাড়াই যদি তারা হাসে, তাহলে তাদের ছাড়াই উজ্জ্বলতা ছড়াও।

ইভানার সেই পোস্টে অনেকেই অভিনেত্রীর প্রশংসা করেন। মন্তব্যের ঘরে আরেক অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী লিখেন, ওরে ওরে কে রে, লাল পাখি।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply