কাশ্মীর ইস্যুতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা উল্লেখ করা হয়।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই।
উল্লেখ্য, গতকাল (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পাহেলগামে মঙ্গলবার বন্দুকধারীদের ভয়াবহ হামলায় কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই পর্যটক বলে জানা গেছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মির উপত্যকায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।






