বিনোদন

নিজ বাসা থেকে ভারতীয় অভিনেতা ললিতের মরদেহ উদ্ধার

তারাক মেহেতা কা উল্টা চশমা’খ্যাত অভিনেতা ললিত মনচন্দার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেতার নিজের বাসভবন থেকেই উদ্ধার করা হয় তার মরদেহ। প্রাথমিক ধারনা অনুযায়ী, অভিনেতা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সোমবার উত্তরপ্রদেশের মিরাটে নিজের বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতার দেহ।

নিউজ ১৮- এর প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেতার মৃত্যুর কারণ যে আত্মহত্যা, তা নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মিরাটে অভিনেতার বাসভবন থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply