সারাদেশ

পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজি মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—এরানদহ পুরাতন পাড়ার মেনহাজ আলীর মেয়ে আলফা খাতুন (৪) ও আলহাজ আলীর ছেলে হোসেন আলী (৫)। এরা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজি।

স্থানীয় বাসিন্দা রাসেল রহমান জানান, ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠে। এরপর স্বজনরা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ ডেস্ক:

Leave a Reply