অতিরিক্ত পানি পান করা কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। প্রয়োজনের তুলনায় বেশি পানি কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। এজন্য পরিমিত পরিমাণে পানি পান করা উচিত। চলুন, জেনে নিই কিডনির উপর অতিরিক্ত পানির প্রভাব কী হতে পারে।
১। রক্তে অতিরিক্ত পানি সোডিয়ামের মাত্রা কমিয়ে দেয়, যা কিডনির জন্য বিপজ্জনক।
২। কিডনি অতিরিক্ত পানি দ্রুত বের করতে না পারলে শরীরে ফ্লুইড জমে হাত, পা ও মুখে ফুলে যাওয়ার সমস্যা হতে পারে।
৫। রক্তে অতিরিক্ত পানি হৃদযন্ত্রের উপর চাপ বাড়াতে পারে।
৬। রাতে বেশি পানি খেলে বারবার প্রস্রাবের কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।
৭। অতিরিক্ত পানি পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে খাদ্যের পুষ্টিকর উপাদান শোষণে সমস্যা করতে পারে।
কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করুন, তবে অতিরিক্ত নয়। প্রতিদিন ৩-৪ লিটার পানি খাওয়া সাধারণত সুস্থ মানুষের জন্য যথেষ্ট। তবে কিডনি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করা উচিত।






