নরসিংদীর শিবপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে আগুন দিতে গিয়ে ভুল করে তার ভাইয়ের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লা থেকে আটক করে র্যাব-১১। আটকের খবর পাওয়ার পর অভিযুক্তের বাড়িতে আগুন দিতে গিয়ে তার ভাইয়ের বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতা।
ধর্ষণের ঘটনার পর অভিযুক্তের ভাই নেপাল চন্দ্র পাল বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।






