আন্তর্জাতিক

বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিয়ে নেওয়ার হুমকি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রেক্ষিতে তোলপাড় ভারতের রাজনৈতিক মহল। চীন সফরে এক বক্তৃতায় ড. ইউনূস বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ৭টি রাজ্য (সেভেন সিস্টার্স) সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। ফলে বাংলাদেশ এ অঞ্চলে সমুদ্রের অভিভাবক।

প্রধান উপদেষ্টার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের রাজনীতিবিদরা। এমনকি বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিয়ন্ত্রণে নেওয়ার হুমকিও দিয়েছেন ভারতীয় এক নেতা। মঙ্গলবার ত্রিপুরার রাজনৈতিক দল ত্রিপুরা মোথা পার্টির শীর্ষ নেতা প্রদ্যুৎ মাণিক্য দেববর্মা এ হুমকি দেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply