চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পরুষ বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
এ সব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৭ জন ও লোহগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।






