সারাদেশ

প্রেমিকের সঙ্গে কেনাকাটা করতে দেখে ফেলায় স্ত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে দেখে ফেলায় মনিরা খাতুন নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ খবরে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক শাহ আলমও (২২)।

শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যান মনিরা খাতুন ও তার প্রেমিক শাহ আলম।

জানা গেছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুন একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের সঙ্গে দীর্ঘদিন পরকীয়া প্রেমে আসক্ত ছিলো। বিষয়টি আল-আমিনকে জানান তার মা। কিন্তু আল-আমিন তাতে কর্ণপাত করতেন না। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন তার প্রেমিক শাহ আলমের সঙ্গে বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যায়। রাতে বাড়িতে ফিরে আসার পর স্বামী ও শাশুড়ি কেনাকাটা করতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply