সারাদেশ

মায়ের সঙ্গে আর দেখা হলো না, বাড়ির কাছে এসে ডুবল নৌকা

৬ দিন আগে ভাইয়ের বাড়িতে (মধ্যনগর গ্রামে) বেড়াতে যান বিউটি চক্রবর্তী (৫০)। তাঁর ছেলে প্রণয় চক্রবর্তী মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেন। তিনিই মাকে নৌকায় তুলে দেন। নৌকায় মাকে তুলে দেওয়ার সময় প্রণয় বলেছিলেন, ‘সাবধানে যাও, আমি ঈদের ছুটিতে বাড়িতে যাবো।’ আর বাড়ি ফেরা হলো না বিউটি চক্রবর্তীর, মায়ের সাথে আর দেখাও হলো না ছেলের। বাড়ির কাছাকাছি এসে নৌকাডুবিতে প্রাণ হারান বিউটি চক্রবর্তী।

শনিবার (২৯ মার্চ) সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধারের কথা পুলিশ জানালেও পরে একজনের জ্ঞান ফেরে।

নিহত ৪ জন হলেন নোয়াপাড়ার বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু কন্যা গঙ্গা সরকার (৫) ও মোহনগঞ্জের হাতনি গ্রামের রুদ্রা সরকার (৬)।

এদিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে নিরব সরকারকে (১০) সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply