সারাদেশ

ঈদে বাড়ি ফিরছিলেন, পথে প্রাণ গেল মা ২ মেয়ে ও নানীর

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা, ২ মেয়ে ও নানী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার সকাল ৬টা ৩০ মিনিটে গাজীপুর এলাকার প্রগতি ফিড মিলের সামনে ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে গৌরীপুরগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুব্রারচর গ্রামের কুলসুমা বেগম (৯৫), মেয়ে মো. মানিকের স্ত্রী দিলরুবা (৪০), দুই মেয়ে প্রীতি (০৭) ও রীতি (১৪)।

এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন একই পরিবারের দুই মেয়ে মাহি (১৬) ও শ্যামলী (২০)।

নিউজ ডেস্ক:

Leave a Reply