ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক শাহজাহান মিয়া শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন।






