Topজাতীয়সারাদেশ

ছাত্র আন্দোলনে হামলা, জামিন পেলেন আ. লীগের ৩ নেতা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় কারাগারে বন্দি থাকা জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ তিন নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৪০মিনিটে তারা জেলা কারাগার থেকে বের হন বলে নিশ্চিত করেছেন কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

জামিনে মুক্তি পাওয়া তিন নেতা হলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার (৭৫), রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান (৫৯) এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী (৬০)।

নিউজ ডেস্ক:

Leave a Reply