ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পড়ে তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়।
অসুস্থ তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। নিজের ৩৮তম জন্মদিনে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে। ওর জন্য দোয়া করবেন সবাই। ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে। ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে।’






