সারাদেশ

ভুট্টা খেতে কান্না করছিল নবজাতক, ইউএনওকে ফোন দিলেন স্থানীয়রা

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের এক ভুট্টা খেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার বেলা ১১টায় উপজেলার পূর্ব মহেশালী গ্রামে ওই এলাকায় মরিচ খেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তিনি পাশের ভুট্টা খেতে নবজাতকটিকে দেখতে পান।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানান। পরে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার ২-৩ ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যায় কেউ। উদ্ধার হওয়া নবজাতকটিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply