রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশে সিএনজিচালিত অটোরিকশার একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকের ওই আগুনে বেশকিছু অটোরিকশা পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।






