ভারত সফর চলাকালে সাকিব আল হাসান জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটাতে চান। কিন্তু সাকিবের সে ইচ্ছে পূরণ হয়নি। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় শুধু ব্যাটসম্যান সাকিবকে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বিবেচনা করেননি জাতীয় দলের নির্বাচকেরা।
সম্প্রতি ইংল্যান্ডে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন সাকিব। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতেই জড়িয়েছেন নতুন বিতর্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমর্থকদের প্রকাশ্যে জুয়া খেলার আহ্বান জানিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।






