খেলাধুলা

নিষেধাজ্ঞা-জরিমানাসহ বড় শাস্তি পেলেন ব্রাজিল তারকা

ক্লাব ফুটবলে ফর্মের সুবাদে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য চলমান উইন্ডোতে ডাক পেয়েছিলেন ম্যাথিউস কুনহা। যদিও আন্তর্জাতিক বিরতিতে আসার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন উলভারহ্যাম্পটনের এই ফরোয়ার্ড। তবে সেখানেই শেষ নয়, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তার শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কুনহাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০ হাজার পাউন্ড (সাড়ে ৭৮ লাখ টাকারও বেশি)।

এক বিবৃতিতে এফএ জানিয়েছে, ‘ম্যাথিউস কুনহা ১৩ এপ্রিল রোববার পর্যন্ত ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ থাকবেন।’ এর ভেতর তার দল উলভারের তিনটি ম্যাচ রয়েছে। এর আগে ১ মার্চ এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন ও বোর্নমাউথ। ম্যাচটিতে এক গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা শেষ বাঁশি বাজানোর (১২০ মিনিট) আগমুহূর্তে প্রতিপক্ষে সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন।

এর আগে অবশ্য কুনহাকে

নিউজ ডেস্ক:

Leave a Reply