জাতীয়

গুলশানে ইন্টারনেট ব্যবসায়ী হত্যায় ‘একে-৪৭’ গ্যাং

রাজধানীর গুলশানে বৃহস্পতিবার রাতে ইন্টারনেট ব্যবসায়ী সুমন মিয়া হত্যার পর আলোচনায় এসেছে একে-৪৭ নামের একটি গ্যাং। একসময় এই গ্রুপের নাম ছিল ‘সেভেন স্টার’। দলনেতা একে-৪৭সহ ধরা পড়ার পর থেকে এটি একে-৪৭ নামে পরিচিতি পায়।

স্থানীয় বাসিন্দা ও গোয়েন্দা তথ্য বলছে, এ গ্রুপের নিয়ন্ত্রক টিবি গেট এলাকার শীর্ষ সন্ত্রাসী রুবেল ও তার বোন জামাই সেন্টু। গ্রুপের নিয়ন্ত্রণ নিয়েই বিরোধের জেরে একে-৪৭ গ্রুপের হাতে খুন হন সুমন। তিনিও ‘বন্ধু গ্যাং’ নামে একটি গ্রুপ চালাতেন। সেন্টু ওই এলাকায় ‘টিবি গেটের দুলাভাই’ ও ‘টিবি গেটের জামাই’ হিসেবে পরিচিতি।

নিউজ ডেস্ক:

Leave a Reply