সারাদেশ

কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণেের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি মামলা করেছে। এ অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার।

নিউজ ডেস্ক:

Leave a Reply