গাজীপুর মহানগরে গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানজটের সৃষ্টি হয়েছে
বৃহস্পতিবার সন্ধ্যায় গাছা থানার মালেকের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার পাল জানান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে ওই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে






