জাতীয়সারাদেশ

গাজীপুরে আলীফ গ্রুপের ৩ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

যেবেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির কথা উল্লেখ করে আলীফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায় শ্রমিকেরা। পরে তারা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় আলীফ গ্রুপের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাকৃত তিনটি প্রতিষ্ঠান হলো, স্বাধীন গার্মেন্টস লিমিটেড, স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড। শ্রমিকদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার থেকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ টানিয়ে দিয়েছেন।

 

এর আগে গত ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত (৩ দিন) কারখানার সকল শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে কাজ বন্ধ ধর্মঘট পালন করে। তাদের এসব কার্যক্রমে কারখানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এতে কারখানার উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না হওয়ায় আলীফ গ্রুপ কর্তৃপক্ষ তাদের তিনটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply