সারাদেশ

ঘুষ বাণিজ্যের অভিযোগে সিলেটে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলীম উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাকে ক্লোজড করার পর তাকে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, এসআই আলীম উদ্দিনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদনও করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply