ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফিলিপ এনিউয়ালির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি মেইলরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৬ বছর।
মার্কিন সংবাদমাধ্যম পিপল ডটকমের প্রতিবেদন অনুযায়ী ইউটিউবার ফিলিপ এনিউয়ালি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে P2istheName নামে পরিচিত। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রায় ৪০ লাখ সাবস্ক্রাইবার তার। হঠাৎ এই তারকার মরদেহ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।






