যশোরের গদখালীতে ফুল কিনতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী।
রোববার (১৬ মার্চ) ইফতারের আগে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার তরুণীর থানায় জানালে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।
আটককৃতরা হলো- গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পটুয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল মামুন হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত, বেলেমাঠ গ্রামের জাবেদ হোসেন ও পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান।
পুলিশ জানিয়েছে, মণিরামপুরের হরিহরনগর থেকে ফুলের রাজধানীতে বেড়াতে এসে গদখালী ফুলমোড়ে জাবেদ হোসেনের দোকানে ফুল কিনতে যান ওই তরুণী। এসময় জাবেদ তাকে ফুল বাগানে নেওয়ার কথা বলে অন্যান্য আসামিদের ডেকে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে ওই তরুণীকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান। ওই যুবতী স্বামী পরিত্যক্তা ছিলেন।






