গাঁজা বিক্রির অভিযোগে বদলি হওয়া নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি কামরুজামান বলেছেন, ….ডিবির ওসি যা কিছু করে সব এসপির নির্দেশে করে। গতকাল রাতেও তো ১০৭ কেজি গাঁজা আসামিসহ ধরছে। এসপির নলেজে দিয়া হাওয়া করে দিছে। উনি যে তিন বছর আগে ৫০ লাখ টাকা দিয়া এসপি গিরি করার লাইগা মানুষের সাথে ডাকাতি করার জন্য আমাদের দিয়ে ডাকাতি করায় এইটার প্রমাণ কে করবো?’
তিনি বলেন, ‘এডিশনাল লেফটেন্যান্ট জেনারেলের কাছে অলরেডি কমপ্লেইন করে রাখছি, উনার বিরুদ্ধে মামলা ও করবো। এছাড়াও তিনি আমাদের খুদে ম্যাসেজ পাঠায় দুই লাখ টুমোরো। আর যে মালের (মাদক) কথা বলা হচ্ছে, সেটা আমি চোখেও দেখি নাই, সেটা কোর্টের বিষয়, এখানে আমার কিছু জানা নাই।’






