সারাদেশ

ফুটপাত থেকে তুলে নিয়ে ভিক্ষুককে ধর্ষণ, কারাগারে অটোরিকশাচালক

চট্টগ্রামে ফুটপাত থেকে তুলে নিয়ে এক ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চালক মো. আব্দুল আলীর (৫৫) বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ গ্রামে। নগরের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন তিনি। আর ধর্ষণের শিকার ২৬ বছর বয়সী নারী চান্দগাঁও আবাসিক এলাকায় ভিক্ষাবৃত্তি করেন এবং সেখানেই ফুটপাতে ভাসমানভাবে থাকেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply