কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসন, ভুমি প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, প্রাণী সম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সামলাচ্ছেন নারীরা। বাধা-বিপত্তি ও প্রতিকূলতা পেরিয়ে রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে পুরুষের মতোই তারা দিন রাত কাজ করছেন। তবে কর্মপরিবেশ আরো নিরাপদ ও সমাজবান্ধব হলে উপজেলার
উন্নয়নে অনেক বেশি অবদান রাখতে পারবেন বলে মনে করেন তারা।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) পদ দুটি সামলাচ্ছেন ৩৪তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিমাদ্রী খীসা।






