জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি। সারাটা জীবন’। সংলাপটি শোনা গেলো ঈদে মুক্তি পেতে যাওয়া ‘দাগি’ সিনেমার টিজারে। শিহাব শাহীনের সিনেমাটির কথা সিনেমাপ্রেমী প্রায় সবাই জানা। কারণ, এই সিনেমায় আছেন আফরান নিশো। ফার্স্ট লুক পোস্টারের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল ৩টা ৩০ মিনিটে প্রকাশ পেলো টিজার।
ঈদের সিনেমা হিসেবে ঘোষণা করার পর ‘দাগি’ ছিল দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। তাই হয়তো আর দেড়ি করলেন না। সিনেমার সম্পূর্ণ কাজ শেষে না হলেও দর্শকের সামনে আনলেন ১ মিনিট ১১ সেকেন্ড টিজার, যেখানে পাওয়া গেছে থ্রিলার ও অ্যাকশনের আভাস।
দাগি’ নির্মাতা শিহাব শাহীন সমকালকে বলেন, ‘কয়েকদিন আগেই সিনেমার শুটিং শেষ করেছে। প্রচার-প্রচারণার অংশ হিসেবে আজ টিজার মুক্তি দেওয়া হল। শিগগিরিই সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যাবে। এর মাঝেই ভালো দিন দেখে গানগুলো রিলিজ করবো। এরপর সংবাদ সম্মেলন করে সবাইকে নিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামবো।’






