সারাদেশ

দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখসহ (৪০) তিনজনকে গ্রেপ্তার করে ক‌রেছে পু্লিশ। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আসামি ইয়ারুল শেখ উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের মৃত বদর উদ্দিন শে‌খের ছে‌লে। অপর দুজন হলেন- উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মিন্টু শেখের ছেলে সাগর হোসেন (২১) ও নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মজিবর রহমানের ছেলে তুহিন হোসেন (৩৬)

নিউজ ডেস্ক:

Leave a Reply