তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে লাঞ্ছিত করে পুরান ঢাকার লালচান মুকিম লেন এলাকার কতিপয় যুবক।






