জাতীয়

নতুন মামলায় সালমান-আনিসুল-কামরুলসহ ৬ জন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

 

বাকিরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক দুই আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক।

দিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

Leave a Reply