সারাদেশ

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগীসহ নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে জেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।

Leave a Reply