শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। রোববার (০১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
এদিকে এ নতুন কমিটিকে ঘিরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা।






