রাজধানী

শ্রম অধিদপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাল পরিবহন শ্রমিক ফেডারেশন

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজি. নং-বি-১৮৬৪) কমিটির কার্যকারিতা স্থগিতসংক্রান্ত শ্রম অধিদপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংগঠনটির সভাপতি শাহ মো. আবু জাফর ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লিটু।

শনিবার (২৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তাঁরা এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানান।

বিবৃতিতে তাঁরা আশা প্রকাশ করেন, শ্রম আইন ও গঠনতন্ত্র অনুসরণ করে বৈধ শ্রমিক সংগঠনের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply