Topআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সমাপ্তির পথে; তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সমাপ্তির পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি। খবর গালফ নিউজের। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আশা করছি যুদ্ধের শেষের দিকে এগিয়ে যাচ্ছে।

তেহরানের পক্ষ থেকে সম্প্রতি কোনো যোগাযোগ পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।

ট্রাম্পের এই বক্তব্যে প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে তার প্রশাসনের অবস্থানের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত । তবে, এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

নিউজ ডেস্ক:

Leave a Reply