সারাদেশ

চিরিরবন্দরের আমবাড়ী বিশ্বনাথপুরে দূর্ধর্ষ ডাকাতি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী বিশ্বনাথপুর গ্রামের চুড়িয়ালি পাড়ার মোঃ নুর আলম এর বাড়িতে ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার মধ্য রাতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সরেজমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলে প্রচন্ড গ্যাস, মাথা ঝিমঝিম অনুভূত হয়।

গ্রামবাসী সহ স্থানীয় জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

 

নুর আলম এর ছেলে মোছাব্বের জানান যে, ডাকাতদল বাড়িতে চেতনানাশক জাতীয় স্প্রে করে, বাড়ির সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। সেই সুযোগে ডাকাত দল তাদের সুবিধা মত চারটি রুম তছনছ করে মূল্যবান জিনিসপত্র, টাকা-পয়সা, গহণা ও একটি হিরো এক্সট্রিম বাইক নিয়ে যায়।

 

স্থানীয় এলাকাবাসী বিষয়টি নিয়ে খুবই আতংক হয়ে আছেন, ইতোঃপূর্বে আমবাড়ীতে আরও একটি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছে চিরিরবন্দর উপজেলা পুলিশ প্রশাসন এবং আইনানুগ সহায়তা আশ্বাস প্রদান করেছে।

Leave a Reply