রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় শফিকুল ইসলাম (শফিক) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ কিশোরটি চাইল্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত ২০ মে ২০২৬ তারিখে দুপুর ১২টার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শফিকুল ইসলামের বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর। তার গায়ের রং ফর্সা, চুল কালো ও ছোট।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা ফুল হাতা শার্ট, কালো রঙের প্যান্ট ও পায়ে কালো জুতা। সাথে একটি কালো রঙের স্কুল ব্যাগও ছিল।
পরিবারের দাবি, কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৮৬৫০২৬০৭৪
একটি সন্তানকে ফিরে পেতে পরিবারের এই আকুল আবেদন—সবার সহযোগিতাই পারে একটি পরিবারে হাসি ফিরিয়ে আনতে।






