রাজধানী

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজধানীর শিল্পকলা চিত্রশালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত

সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা, মামলা সংক্রান্ত জটিলতা, নিয়োগ সংক্রান্ত ডাটাবেজ নীতিমালা এবং বেতন-ভাতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মোছাঃ আফরোজা আক্তার ময়না-কে সম্মাননা প্রদান করা হয়। তিনি ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানার আওতাধীন ৭২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা আরও বলেন, গ্রামীণ সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর এবং জনকল্যাণমুখী হবে।
সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকরা যদি স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে না পারেন, তবে সমাজ থেকে অপরাধ নির্মূল করা কখনোই সম্ভব নয়। স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করা সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

Leave a Reply