“বাংলাদেশ আমার অহংকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় র্যাব-৪ রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
র্যাব-৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতের দিকে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন কুসুমবাগ এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে ০৫টি মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ জনি (২১) কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে বের হয়ে তিনি ছদ্মবেশে রাজধানীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
দীর্ঘদিন পলাতক থাকার কারণে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে র্যাব-৪ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযানে তাকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ কন্ট্রোল পয়েন্ট রেকর্ড (পিসিপিআর) যাচাইয়ে দেখা গেছে, গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ০৫টি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
র্যাব-৪ নিশ্চিত করেছে, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Home » র্যাবের অভিযানে ৫ মামলার পলাতক আসামী জনি গ্রেফতার
র্যাবের অভিযানে ৫ মামলার পলাতক আসামী জনি গ্রেফতার
এ সম্পর্কিত আরও পড়ুন
ঢামেক থেকে ভুয়া চিকিৎসক আটক
October 18, 2026
উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত
October 17, 2026
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
October 15, 2026






